ছেঁড়া বৈদ্যুতিক তারে প্রাণ গেল দুই আপন ভাইয়ের

কিশোরগঞ্জের হোসেনপুরে ছেঁড়া বৈদ্যুতিক তারের স্পর্শে দুই আপন ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে ঘটনাটি ঘটে।

মৃত দুই ভাই হলেন নুরু খান (৬০) এবং তার ছোট ভাই ফজলু খান (৫৫)। তারা ওই গ্রামের হাসেন উদ্দিনের সন্তান এবং পেশায় কৃষক।

স্বজনেরা জানান, বড় ভাই নুরু খান সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে ছোট ভাই ফজলু খানও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন এবং হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মরদেহ হোসেনপুর থানায় রাখা হয়েছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।