ছেলের সঙ্গে পার্কে ঘুরলেন খালেদা জিয়া

দীর্ঘদিন পর খোলামেলা স্থানে দেখা গেলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। যুক্তরাজ্যের লন্ডনের একটি পার্কে ছেলে তারেক রহমানের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন তিনি।

মঙ্গলবার (১ এপ্রিল) হুইলচেয়ারে করে পার্কে যান সাবেক এ প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার পরিবারের সদস্যরাসহ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সঙ্গে ছিলেন।

ইতোমধ্যে খালেদা জিয়াকে নিয়ে তারেক রহমানের পার্কে ঘোরার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, খালেদা জিয়াকে হুইল চেয়ারে বসিয়ে তার একান্ত সহকারী সচিব মো. মাসুদুর রহমান পার্কের ফুটপাথে ঘুরাচ্ছেন। পাশেই তারেক রহমান তার পরিবারসহ হাঁটছেন।

যুক্তরাজ্যে চিকিৎসাধীন খালেদা জিয়া জানুয়ারি থেকে লন্ডনে অবস্থান করছেন। হাসপাতালে চিকিৎসা শেষে এখন ছেলে তারেক রহমানের বাসায় রয়েছেন। আর তাতে আট বছরের বেশি সময় পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বিএনপির চেয়ারপারসন।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।