জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত কারাগারে

২৯৭ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা শাহজাহান মিরাজ বলেন, ‘আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পরবর্তীতে রিমান্ড শুনানি সিনিয়র আদালতে অনুষ্ঠিত হবে।’

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে ২৯৭ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। অভিযোগে বলা হয়েছে, এননটেক্স গ্রুপের নামে এই অর্থ ঋণ হিসেবে উত্তোলন করে তা আত্মসাৎ করা হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করেন। গভর্নর থাকাকালে আতিউর রহমান এবং জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আবুল বারকাত একযোগে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে বিপুল পরিমাণ ঋণ পাইয়ে দেন। পরে বিভিন্ন অনৈতিক কৌশলের মাধ্যমে এসব অর্থ আত্মসাৎ করা হয়।

 

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।