দেশে গত ২৪ ঘণ্টায় ৩ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ২২০ জন। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়  দেশে কারো মৃত্যু হয়নি। 

শুক্রবার (১১ ‍জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯০ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। 

চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩৩৭ জনের। এতে করোনা পজিটিভ শনাক্ত হন ৬৭৫ জন। এ যাবত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৪ হাজার ৭৫৮ জনের।

চলতি বছর করোনায় মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। দেশে শুরু থেকে এ যাবত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৫২৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৫৮ শতাংশ। এ যাবত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। ২০২২ সাল থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসতে থাকে। একপর্যায়ে এটি শূন্যে নেমে আসে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।