জম্মু ও কাশ্মীরে ভারতের ৩ যুদ্ধবিমান বিধ্বস্ত

জম্মু ও কাশ্মীরে কমপক্ষে তিনটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।স্থানীয় সরকারের কয়েকটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, পাঁচটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে, যদিও ভারত এই দাবি নিশ্চিত করেনি।

তাছাড়া পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাত পৌনে ৩টার দিকে জানান, পাকিস্তান দুইটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। 

পরে রাত ৩টা ৪২ মিনিটে রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির মাধ্যমে তৃতীয়টি ভূপাতিত হওয়ার খবর আসে।

উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয়পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতহওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।

খবরওয়ালা/এফএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।