জয়ের পর বাবার মৃত্যু সংবাদ পান ভেল্লালাগের

দুবাইয়ে চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথ ভেল্লালাগে বাবার মৃত্যু সংবাদ পান। 

শ্রীলঙ্কার সুপার ফোর নিশ্চিত হওয়ার পর ম্যাচ শেষে দলের ম্যানেজার তাকে এই মর্মস্পর্শী খবর জানান।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কলম্বোয় হৃদরোগে আক্রান্ত হয়ে ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যু হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সাবেক লঙ্কান ক্রিকেটারও নিশ্চিত করেছেন।

২২ বছর বয়সী এই অলরাউন্ডারকে শ্রীলঙ্কার ক্রিকেটে সম্ভাবনাময় তরুণ হিসেবে বিবেচনা করা হয়। তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তার পারফরম্যান্স কিছুটা হতাশাজনক ছিল; এক ওভারে মোহাম্মদ নবি পাঁচটি ছক্কা হাঁকান।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।