জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

খবরওয়ালা অনলাইন ডেস্ক: চলতি বছরের পবিত্র রমজান মাসের শুরু কবে হবে, তা নির্ধারণ করতে আজ (১ মার্চ) সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বাদ মাগরিব, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এ বৈঠকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের শুরুর বিষয়টি চূড়ান্ত করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাসেম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় চাঁদ দেখা কমিটি দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব পক্ষের তথ্য পর্যালোচনা করে রমজান মাসের চাঁদ দেখা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

এছাড়া, বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত ফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জানানো অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭
ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।