জাতীয় নির্বাচন: খসড়া তালিকায় ভোটকেন্দ্র বেড়েছে, কমেছে কক্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ভোটকেন্দ্র কিছুটা বাড়লেও কমেছে ভোট কক্ষের সংখ্যা।

বুধবার (১০ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ খসড়া ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা প্রকাশ করেন।

ইসি সচিব বলেন, গড়ে ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে খসড়ায় মোট ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। গত দ্বাদশ সংসদে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি।

সচিব আরও বলেন, এবার পুরুষদের জন্য ৬০০ জন ধরে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি পুরুষ ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। আর নারীদের জন্য ৫০০ জন ধরে ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। খসড়ায় মোট ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। গত সংসদে ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৪৭২ টি।

ইসি সচিব বলেন, যে খসড়া তালিকা প্রকাশ করা হলো তার ওপর দাবি-আপত্তি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে। দাবি-আপত্তি নিষ্পত্তি হবে ১২ অক্টোবর। আর চূড়ান্ত ভোটকেন্দ্র প্রকাশ করা হবে ২০ অক্টোবর।

আগামী ফেব্রুয়ারির প্রথমভাগে সংসদ নির্বাচন ও ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে সব কাজ এগিয়ে নিচ্ছে ইসি।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।