জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক বছরের কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে, পাবেন দু’টি সার্টিফিকেট

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দক্ষ নাগিরক হিসাবে গড়ে তুলতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। এ বিষয়টি মাথায় রেখে অন্তর্বর্তী সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক বছরের কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করতে যাচ্ছে।  এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিন বছরে অনার্স শেষের সিদ্ধান্ত হয়েছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ি  জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা দু’টি সার্টিফিকেট পাবেন। তিন বছরের অনার্স শেষ করে একটি এবং এক বছরের কারিগরি শিক্ষার আরেকটি সার্টিফিকেট।

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন চায় অন্তর্বর্তী সরকার। উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরমধ্যে অন্যতম অনার্সের কারিকুলামে পরিবর্তন। চার বছরের কোর্সে তিন বছর সাধারণ ও বিষয়ভিত্তিক পাঠ এবং এক বছর বিষয়ভিত্তিক কারিগরি শিক্ষা বা হাতে-কলমে শিক্ষা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪০ থেকে ৫০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীকে কর্মমুখী শিক্ষায় যুক্ত করার লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ণ করছে সরকার। যেসব শিক্ষার্থী সাধারণ বিষয়ে অধ্যয়নরত থাকবেন তাদের জন্য স্পেশালাইজড কোর্সের ব্যবস্থার জন্যও পরিকল্পনা চলছে।

চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছরের অনার্স কোর্সকে তিন বছরের কোর্স করা হবে। বাকি এক বছরে ডিপ্লোমা ও কারিগরির ওপর ব্যাপকভাবে শিক্ষা দেয়া হবে। তারপর তাদের দুটো সার্টিফিকেট দেয়া হবে।

রোববার আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা জানান শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম। তিনি এটাকে অভিনব ও অসাধারণ উল্লেখ করেন।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।