জাতীয় সংসদ নির্বাচনের আগে সম্পূর্ণ সংস্কার ও স্থানীয় নির্বাচন চায় জামায়াত

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নির্বাচনকে অবাক সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে অবশ্যই সংস্কার করা প্রয়োজন। সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। নো ইলেকশন উইদাউট রিফরম।’ আজ বৃহস্পতিবার দলের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে  তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি  আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আগে স্থানীয় নির্বাচন চাই। এরপর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরকে ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আপনারা এর সঙ্গে একমত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরোয়ার বলেন, দিন তারিখ কোনো বিষয় নয়, আগে সম্পূর্ণ সংস্কার করতে হবে তারপর নির্বাচন।

বৈঠকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে ৩০ টি দাবি ইসির কাছে দাখিল করা হয়।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।