বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মোহাম্মদ হারিসের নেতৃত্বে মাঠে নামবে পাকিস্তান

খবরওয়ালা অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্বের ম্যাচে মাঠে নামার পূর্বে বাংলাদেশ তাদের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে পাকিস্তানের বিপক্ষে। এরই মাঝে বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মোহাম্মদ হারিসের নেতৃত্বে পাকিস্তান ‘এ’ দল বা পাকিস্তান শাহীনস’র জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  

আগামী ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। পরদিন অর্থাৎ ২০ ফেব্রুয়ারি একই সময়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে টাইগাররা। এর আগে নিজেদের প্রথম এবং একমাত্র প্রস্তুতি সেরে নিতে আগামী ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে মোহাম্মদ হারিস ছাড়াও আরও আছেন আমির জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, মুসা খান, ওমাইর বিন ইউসুফ, শাহিবজাদা ফারহান, সুফিয়ান মুকিম ও উসামা মীর।  এই ম্যাচে পাকিস্তান দলের কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক পেসার উমর গুল।

পাকিস্তান শাহীনসের স্কোয়াড:

মোহাম্মদ হারিস (অধিনায়ক), আমির জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, মুসা খান, ওমাইর বিন ইউসুফ, শাহিবজাদা ফারহান, সুফিয়ান মুকিম এবং উসামা মীর।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।