জামায়াতে ইসলামী ‘ইসলাম’কে ক্ষমতায় আনতে চায় !

জামায়াতে ইসলামী ধর্মের ট্রাম কার্ড প্লে করেছিলো একাত্তরের আগে থেকেই। তাদের রাজনীতির একমাত্র পুঁজি হচ্ছে ইসলাম। এরা একাত্তরে নারীদের গনিমতের মাল বলেছে এবং নারীদের ধর্ষণ করার বৈধতা দিয়েছে। ছিয়ানব্বই এর নির্বাচনে জামায়াত বলেছিলো,

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের ভিসা মিলবে’

জাতিসংঘ স্বীকৃত পৃথিবীতে এই মুহূর্তে মোট দেশের সংখ্যা ১৯৩ টি। এরমধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ৪৭টি। যদিও ওআইসি সদস্যভুক্ত মুসলিম দেশগুলোর সংখ্যা ৫৭। এই ৪৭ টি দেশের মধ্যে জামায়াতের রাজনীতি চলে দুটো দেশে। দেশ দুটো হল পাকিস্তান এবং বাংলাদেশ। 
২০২৪ সালে পাকিস্তানে সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের ২৬৬ আসনের মধ্যে ২৪৩টিতে প্রার্থী দিলেও একটি আসনেও জিততে পারেনি জামায়াত।
যেই দলের জন্ম পাকিস্তানে,সেই পাকিস্তানেই তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমাদের দেশে তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখে!

লেখক:রাজনৈতিক বিশ্লেষক (প্রবাসী)

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।