জামিনের পর মারধরের শিকার হয়ে ফের কারাগারে সাবেক এমপি

উচ্চ আদালতে জামিনে মুক্তি পাওয়া সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আজিজকে জেলগেটে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে এই ঘটনা ঘটে। 

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক এমপি আব্দুল আজিজ কারামুক্ত হয়েছে- এমন খবর ছড়িয়ে পড়লে ছাত্র-জনতা জেলা কারাগারে সামনে জড়ো হতে থাকে। এরপর কারাগার থেকে মুক্ত হয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ফেলেন তারা। এসময় তাকে ধরে টানাহেঁচড়ার পাশাপাশি মারধরও করে ছাত্র-জনতা।

এ ঘটনার পর বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তাড়াশ আমলি আদালতের বিচারক ওমর ফারুক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, তাড়াশ থানার বিস্ফোরক মামলায় সন্দেহজনক আসামি হিসেবে সাবেক এমপি আবদুল আজিজকে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।