জামিনে মুক্তি পেয়ে প্রতিপক্ষের হাতে খুন, স্ত্রী-সন্তান আহত

রাজশাহীর দুর্গাপুরে হত্যা মামলার আসামি ওয়াজেদ আলী (৭০) জামিনে মুক্তি পাওয়ার কিছু দিন পরই প্রতিপক্ষের হাতে কুপিয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী লাইলী বেগম (৬০) ও ছেলে মাসুম আলী (২৮) গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১০ আগস্ট) সকালে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে ওই দুঃখজনক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ মে একই এলাকায় মারামারিতে হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। ১৫ মে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের হয়, যার আসামি ছিলেন ওয়াজেদ আলী।

সম্প্রতি জামিনে মুক্ত হয়ে ওয়াজেদ আলী এলাকার পান বরজে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের একরামুল, ফয়সাল, এমদাদুল, হান্নান ও মান্নানসহ ১০-১৫ জন লাঠি ও রড, হাঁসুয়া ও রামদা নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় ওয়াজেদ আলী গুরুতর জখম হন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। স্ত্রী ও ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

ওয়াজেদ আলীর স্ত্রী লাইলী বেগম বলেন, ‘আমার স্বামী ও সন্তান জামিনে ছিলেন, কিন্তু প্রতিপক্ষের হুমকি-ধমকির কারণে আমরা নিজ বাড়িতে উঠতে পারি না। আজ তারা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে।’

দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ‘এই ঘটনায় এক পক্ষের তিনজন আহত হয়েছে, যার মধ্যে একজন মারা গেছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।