জিয়া মঞ্চের সভাপতি বহিষ্কার

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে রাজনৈতিক পরিচয় গোপন করে জিয়া মঞ্চের কমিটিতে স্থান পাওয়া জামসেদুল ইসলাম টুটুলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) বিকেলে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জামাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামসেদুল ইসলাম টুটুল ভিন্ন রাজনৈতিক দলের সদস্য থাকা সত্ত্বেও তা গোপন করে জিয়া মঞ্চের পদ গ্রহণ করেছেন। এ কারণে তাকে ১ নম্বর হরণী ইউনিয়ন শাখার সভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো। একইসঙ্গে ওই কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জিয়া মঞ্চের হরণী ইউনিয়ন শাখার ২০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়, যেখানে জামসেদুল ইসলাম টুটুলকে সভাপতি করা হয়েছিল। তবে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, টুটুল পূর্বে একই ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি ও জিয়া মঞ্চের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং সামাজিক মাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিষয়টি কেন্দ্রীয় কমিটির নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নেতাদের রাজনৈতিক অবস্থান ও পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় পর্যায়ের কমিটি গঠনের ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের ঘাটতির বিষয়টিও সামনে এসেছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।