‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামের সংগঠনটি ভুয়া: বিএনপি

‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামে একটি ভুয়া সংগঠন বিভিন্ন প্রতারণা ও অবৈধ কাজ করছে বলে জানিয়েছে বিএনপি।

সোমবার (২৪ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

তিনি বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল ‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামে ভুয়া সংগঠন সৃষ্টি করে বিভিন্নভাবে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। ভুয়া সংগঠনটি ২৫ মার্চ ঢাকায় একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব উল্লেখ করেন, ‘অবৈধ ও ভুয়া সংগঠনটির কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো। ভুয়া সংগঠনটির সঙ্গে দলের নেতাকর্মীদের যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
 

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।