জি এম কাদের ও তাঁর স্ত্রীসহ ১৯ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

লালমনিরহাটে সাত বছর আগে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘটে যাওয়া এক ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তাঁর স্ত্রী শেরিফা কাদেরসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির এক নেতা। সোমবার (২ জুন) লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী খলিলুর রহমান লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি। তিনি পৌর এলাকার সাধুটারী মহল্লার বাসিন্দা।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় খলিলুর রহমান একটি ভোটকেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগে দাবি করা হয়, ভোটগ্রহণের আগের রাতে জাতীয় পার্টির কয়েকজন নেতা-কর্মী তাঁর বাড়িতে গিয়ে তাঁকে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ভোটের দিন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তাঁর স্ত্রী শেরিফা কাদেরের নির্দেশে অভিযুক্ত ব্যক্তিরা কেন্দ্রের ভেতরে গিয়ে খলিলুর রহমানকে লাঠিসোঁটা দিয়ে মারধর করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। 

ঘটনার সাড়ে সাত বছর পর খলিলুর রহমান ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০–৩০ জনকে আসামি করে মামলা করেন। লালমনিরহাট সদর থানা মামলাটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করেছে (মামলা নম্বর-৩)।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, মামলাটি তদন্তাধীন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।