জুনের মধ্যে এনআইডি সংশোধন করতে ইসির নির্দেশ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে সময় বেঁধে দিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। এনআইডি সংশোধন আবেদন আগামী জুনের মধ্যে নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন তিনি।

সম্প্রতি এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরকে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিবের নির্দেশনায় বলা হয়েছে, ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল, এরমধ্যে ক্র্যাশ প্রোগ্রাম করে ৯৮ হাজার ৪৪টি আবেদন নিষ্পন্ন হয়েছে।

এতে আরও বলা হয়, গত ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে ৩ লাখ ২ হাজার ২৬৬টি, এরমধ্যে নিষ্পন্ন হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৯২৬টি আবেদন। অবশিষ্ট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

সেই হিসাবে ২০১১ সাল থেকে এ পর্যন্ত ৪ লাখ ২ হাজার ৩০৮টি আবেদন অনিষ্পন্ন রয়েছে। আগামী জুনের মধ্যে সব অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করতে হবে।

জাতীয় পরিচয়পত্রে কোনো না কোনো ভুলের কারণে প্রতিদিনই আবেদন জমা পড়ছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তার

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।