জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২

আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হলেন গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামকানু মহন্ত।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে গুরুগ্রামের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করেছে সিআইডি-এর বিশেষ তদন্ত দল। অন্যদিকে, নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামাকানু মহন্ত সিঙ্গাপুর থেকে দিল্লি ফেরার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরেই এই দুই অভিযুক্তকে দিল্লি থেকে গুয়াহাটির বিমানে আসামে ফিরিয়ে আনা হয়েছে। এর আগে এই মামলায় জুবিন গর্গের ড্রামার শেখরজ্যোতিকেও গ্রেপ্তার করেছিল। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে গায়ক জুবিন গর্গের মর্মান্তিক মৃত্যু হয়।

এই ঘটনার তদন্তের জন্য আসাম সরকার বিশেষ ডিজিপি এমপি গুপ্তার নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম গঠন করে। এই তদন্তকারী দলই ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, অর্গানাইজার শ্যামাকানু মহন্ত এবং সিঙ্গাপুর অসম অ্যাসোসিয়েশনের সদস্যদের বক্তব্য রেকর্ডের জন্য তলব করেছিল। কিন্তু নোটিশ জারি হওয়ার পর থেকেই তাদের খোঁজ মিলছিল না।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আগেই জানিয়েছিলেন যে ইন্টারপোলের মাধ্যমে মহন্ত ও শর্মার বিরুদ্ধে একটি ‘লুকআউট নোটিশ’ জারি করা হয়েছে। এরপরই গ্রেপ্তারের খবর সামনে আসে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।