জুবিন গার্গের গান আমাকে ফেমাস করেছে : অনন্ত জলিল

ভারতের অন্যতম সফল এবং জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে কষ্ট হচ্ছে ঢাকাই সিনেমার নায়ক অনন্ত জলিলের। কেননা ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমার তুমুল জনপ্রিয় গান ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’-এর গায়কও ছিলেন জুবিন গার্গ।

বুধবার (১ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, ‘জুবিন গার্গ যখন মারা যান, তখন আমি চীনে। তার মৃত্যুর খবর শুনে বিমর্ষ হয়ে পড়ি। এত কষ্ট লেগেছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। স্কুবা ডাইভিং করতে গিয়ে এমনভাবে মারা যাওয়া ভীষণ কষ্টদায়ক।’

অভিনেতা বলেন, দেশের ভার্সিটিগুলোতে ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’ গানটা জনপ্রিয়। শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে গায়, এর সঙ্গে নাচ করে। দেশের সব কলেজের ছেলেমেয়েদের কাছে এই গান মানে এক উন্মাদনার নাম।’

প্রিয় শিল্পীকে হারানোর বেদনা প্রকাশ করে ঢাকাই সিনেমার এই নায়ক বলেন, ‘সবাই জানে অনন্ত জলিলের গান ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট, এই গানের গায়ক জুবিন গার্গ মারা গেছেন, আমি ব্যথিত। আমি ঠিক ভুলতে পারছি না।’

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।