‘জুয়াড়ি ট্রাম্প’ যুদ্ধ শুরু করতে পারেন, শেষ করব আমরা: আইআরজিসির মুখপাত্র

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়েছে এবং ইরানের ভূমির পবিত্রতা লঙ্ঘন করেছে।

সোমবার (২৩ জুন) বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে জোলফাঘারি বলেন, ‘এখন থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা অভিযান চালানো হবে।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রকে দুঃখজনক ও অপ্রত্যাশিত পরিণতির মুখোমুখি হতে হবে।’

সাবেক মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মি. ট্রাম্প, আপনি একজন জুয়াড়ি! যুদ্ধ শুরু করতে পারেন আপনি, কিন্তু শেষ করব আমরা।’

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।