জুলাইয়ে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, জুলাইয়ের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা অ্যাকশন প্ল্যান ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া নির্বাচনের তফশিল ঘোষণার আগেই সকল রাজনৈতিক দলের সঙ্গে ইসি সংলাপে বসবে। 

বুধবার (১৬ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদের কাজ সফলভাবে শেষ হয়েছে। নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল ৬১ লাখ ৮৮ হাজার নতুন ভোটার নিবন্ধন। এর মধ্যে নতুন ভোটার যুক্ত হয়েছে ১৯ লাখ ৬৬ হাজার এবং বাদ পড়া ভোটার পুনরায় নিবন্ধিত হয়েছে ৪৩ লাখেরও বেশি। সব মিলিয়ে মোট ৬৩ লাখ ভোটার নিবন্ধিত হয়েছে।’ চূড়ান্ত ভোটার তালিকা জুনের মধ্যেই প্রকাশ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ‍

তিনি আরও বলেন, আনুষ্ঠানিকভাবে রোডম্যাপের যে বিষয়টি, যে কর্মপরিকল্পনাটি, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে একটা নিজস্ব কর্মপরিকল্পা ধরেই এগোচ্ছি।

নতুন উদ্যোগের অংশ হিসেবে ইসি বলেন, ‘তফসিল ঘোষণার আগ পর্যন্ত যেসব তরুণের বয়স ১৮ বছরে পৌঁছাবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে চায় নির্বাচন কমিশন। তবে এ জন্য বিদ্যমান আইনের কিছু সংশোধন প্রয়োজন হবে, যা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের পদক্ষেপ এই প্রথম নেওয়া হচ্ছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, ‘বিভিন্ন জেলায় সফর করে দেখেছি পরিস্থিতি আগের তুলনায় উন্নত। আইনশৃঙ্খলা বাহিনী আরও দক্ষভাবে কাজ করছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে।’

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।