জুলাই শহীদ পরিবারের এককালীন টাকা, মাসিক ভাতা ও চাকরি নতুন কোটা হিসেবে যুক্ত হবে না: তথ্য উপদেষ্টা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে। চাকরিতে এটা কোনো নতুন কোটা হিসেবে যুক্ত হবে না। পরিবারের কর্মক্ষম কোনো একজন ব্যক্তিকে একবারের জন্যই যোগ্যতার বিচারে সরকারি-আধা সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা বিবেচ্য হবে না।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম-এর দেওয়া পোস্টে তিনি এসব কথা জানিয়েছেন ।

2Q== জুলাই শহীদ পরিবারের এককালীন টাকা, মাসিক ভাতা ও চাকরি নতুন কোটা হিসেবে যুক্ত হবে না: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা লিখেন, আহতদের ক্ষেত্রে যারা সারাজীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে (অন্ধ কিংবা অঙ্গহানি) এবং আর কখনো কর্মক্ষম হতে পারবে না তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। এরকম আহতদের একটা বড় অংশই তরুণ এবং বাকি জীবন তাদেরকে আন্দোলনের ক্ষত বয়েই বেড়াতে হবে, অনেককে দীর্ঘকাল চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে।

তিনি লিখেছেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের পুনর্বাসন এবং এই পরিবারগুলোর ভবিষ্যৎ নিশ্চয়তা দেওয়াটা আমাদের অঙ্গীকার ছিল এবং রাষ্ট্রের দায়িত্বও বটে। কয়েক হাজার পরিবার অচল হয়ে গিয়েছে এ অভ্যুত্থানে অংশগ্রহণের ফলে। তাদের এ ক্ষতি আমরা কোনোকিছু দিয়েই পূরণ করতে পারব না। আর এ পরিবারগুলো যেকোনো সুযোগ-সুবিধার চেয়ে কেবল সকলের থেকে সম্মান ও মর্যাদা চায়।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।