খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
জুলাই সনদ শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।
শুক্রবার (৮ আগস্ট) সকালে সংসদ ভবনের এলডি হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ২৮ জুলাই সনদের খসড়া সংশ্লিষ্ট দলগুলোকে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে মতামত নেয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া আবারও রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে।
আলী রীয়াজ আরও জানান, আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, দ্রুতই চূড়ান্ত সনদ প্রকাশ করা সম্ভব হবে।
এসময় নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও পুলিশ সংস্কার কমিশনের ঐকমত্য হওয়া বিষয়গুলো নির্বাহী সিদ্ধান্ত বা অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব বলেও জানান তিনি।
এর আগে, ৫ আগস্ট সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন।
খবরওয়ালা/এমইউ