ঝিনাইদহে চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেকে হাতুড়িপেটার অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেকে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী ও তার ছেলে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে কালীগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগীদের অভিযোগ, সুনিল সাহা নামের এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গত রবিবার দুপুরে জেসন এগ্রোর একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল।

এসময় পিকআপ ভ্যানের চালকের কাছে কয়েকজন যুবক এসে চাঁদা দাবি করেন। চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে যুবকদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে যুবকরা পিকআপ চালকের কাছ থেকে পিকআপের চাবি কেড়ে নেন। ঘটনাটি দেখে সুনিল সাহার ছেলে শোভন সাহা এগিয়ে এলে তাকে মারধর করতে উদ্যত হন ওই যুবকরা।

বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়রা মিমাংসা করে দিলে ওই যুবকরা চলে যান। কিছুক্ষণ পর তুহিন নামের এক যুবকের নেতৃত্বে ৫-৭ জনের একটি দল হাতুড়ি নিয়ে এসে শোভন সাহার ওপর অতর্কিত হামলা করে তাকে কিল ঘুষি মারাসহ হাতুড়িপেটা করতে থাকে। এসময় ছেলেকে বাঁচাতে সুনিল সাহা এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম  বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।