ঝিনাইদহে ডাউন সির্ন্ডোম ডে উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি ॥ “চিরাচরিত ধারণা শেষ প্রবেশগম্যতায় স্মার্ট বাংলাদেশ” শ্লোগান নিয়ে ১১ তম জাতীয় ও ১৯তম আন্তর্জাতিক ডাউন সির্ন্ডোম ডে উদযাপিত হয়েছে। এইড ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় নেদারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা লিলিয়ানা ফন্ডস এর অর্থায়নে ও সিডিডি বাংলাদেশের সহযোগিতায় ঝিনাইদহে অবস্থিত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা এইড ফাউন্ডেশন এ আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, সিগনেচার ক্যাম্পেইন, হাতের ছাপ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ, চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রকল্প ফোকাল খন্দকার আশরাফুল নাহার আশা, আসলাম হোসেন, রাশেদুল ইসলাম, মধু মঙ্গল বাগচি সহ এইড ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।