ঝিনাইদহে পিবিআই’র প্রেস রিলিজ গাইডলাইনস ও ভিডিও এডিটিং’ বিষয়ক কর্মশালা

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ প্রেস রিলিজ গাইডলাইনস ও ভিডিও এডিটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ পিবিআই কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ পিবিআই’র পুলিশ সুপার মুহাম্মদ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতিএম রায়হান। অনুষ্ঠানে ঝিনাইদহে কর্মরত ২০ জন ওসি, এস আই ও এএসআই অংশ নেয়। কর্মসূচীতে পিবিআই’র নানা অভিযান, সফল তদন্ত’র প্রেস রিলিজ তৈরী ও ভিডিও ধারণসহ এডিটিং বিষয়ক প্রশিক্ষণ প্রদাণ করা হয়। এতে মামলার তদন্তে পিবিআই’র সাফল্যগাথা গণমাধ্যমে প্রচারের মাধ্যমে অপরাধ প্রবণতা কমে আসবে। সেই সাথে গণমাধ্যমের সঙ্গে পিবিআইয়ের সম্পর্কের উন্নতি হবে বলেও আশা করেন আয়োজকরা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।