ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙায় সিদ্ধেশ্বরী মন্দিরে চুরি হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে মন্দিরের তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত পৌনে চারটার দিকে গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেন। পরে ওই ব্যক্তি মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে কিছু জিনিসপত্র চুরি করে পালিয়ে যান।

মন্দির কমিটির সভাপতি বক্ষ্মীম মুক্ষার্জি জানিয়েছেন, মন্দিরের প্রতীমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইমিটেশনের কয়েকটি গহনা চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, প্রতীমার গলায় স্বর্ণের গহনা রয়েছে, এমন ধারণা থেকে চুরির ঘটনা ঘটতে পারে।

এরই মধ্যে ঝিনাইদহের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।