ঝোপে পড়ে থাকা শপিং ব্যাগে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র ও গুলি

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি ঝোপের মধ্যে পড়ে থাকা শপিং ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাব-৭। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। 

আজ শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাটের আইস ফ্যাক্টরি রোডের বায়েজিদ নার্সারির পাশের একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় শপিং ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে একটি একনলা বন্দুক এবং দুটি কার্তুজ পাওয়া যায়।

র‍্যাব-৭–এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, উদ্ধার করা অস্ত্র-গুলি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।