টঙ্গীতে পুলিশকে দেখে অস্ত্র ফেলে পালালো সন্ত্রাসী

গাজীপুরের টঙ্গীতে চেকপোস্টে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি ফেলে পালিয়ে গেছে এক অজ্ঞাত সন্ত্রাসী। বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া টেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানায় প্রেষণে কর্মরত টেলিকম ইউনিটের এএসআই শামীম রেজার নেতৃত্বে ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় কনস্টেবল মো. হেলাল উদ্দিন এক অটোরিকশাকে থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি শুরু করেন।

তল্লাশির একপর্যায়ে অটোরিকশায় থাকা এক ব্যক্তি পুলিশকে দেখে সঙ্গে থাকা একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. মহিউদ্দিন আহমেদ কালের কন্ঠকে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া অস্ত্রধারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

খবরওয়ালা/এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।