টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জের ধরে সিজন নামের এক যুবককে হত্যা করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী পূর্ব থানার রেল কলোনি বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিজন (২৫) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কান্দিরপাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে টঙ্গীর পূর্ব থানার মরকুন পশ্চিম পাড়া রেল কলোনি এলাকায় বসবাস করতেন।

স্থানীয়রা জানান, সিজন টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকার একটি পুরাতন মালামাল বেচাকেনার দোকানে কাজ করতেন। ঘটনার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। কিছুক্ষণ পর স্থানীয় দুই যুবক চায়ের দোকানে আসেন। এ সময় তাকে ডেকে বাইরে নিয়ে ধারালো চাপাতি দিয়ে বুকের বাম পাশে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। স্বজনেরা সিজনকে রাজধানীর উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, সিজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।