টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে একটি পোশাক কারখানায় শ্রমিকরা। শনিবার (১৭ মে) সকাল থেকে প্রায় এক ঘণ্টা টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশ আটকে করে বিক্ষোভ করেন তারা।

বিক্ষুব্ধ শ্রমিক সূত্রে জানা গেছে, টঙ্গীর হোসেন মার্কেট এলাকার এইচ আই এস অ্যাপারেলস লিমিটেডের প্রায় ১৩০০ শ্রমিকের এপ্রিল মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ বারবার বকেয়া বেতন পরিষদের আশ্বাস দিলেও এই আশায় বাস্তবায়ন করেননি। এর আগেও বেশ কয়েকবার এ কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ।

বিক্ষোভে অংশ নেওয়া নারী শ্রমিক নাহিদা আক্তার বলেন, আমরা প্রতিদিন সকাল-সন্ধ্যা কষ্ট করে কাজ করি, অথচ মাস শেষে বেতনের জন্য রাস্তায় নামতে হয়। এটা কতটা অপমানজনক, সেটা মালিকপক্ষ বোঝে না।

আরেক শ্রমিক সবুজ মিয়া বলেন, বেতন না পেলে বাসাভাড়া, বাজারের বাকি, সন্তানদের খরচ কিছুই মেটানো যায় না। তাই বাধ্য হয়েই আমরা রাস্তায় বসেছি।

এ বিষয় কারখানার মালিক মো. ইকবাল হোসেনকে একাধিকবার মোবাইলে কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর ওসি ইসমাইল হোসেন বলেন, শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সকাল ৯টার দিকে মহাসড়কে বসে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে ও আশ্বাসে তারা সকাল ১০টার দিকে অবরোধ তুলে নেয়। তাদের সমস্যার সমাধানের জন্য চেষ্টা চলছে।

খবরওয়ালা/এফএস

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।