দৌলতপুরে টয়লেট থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার 

নাজমুল ইসলাম ॥ দৌলতপুরে টয়লেট থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার । কুষ্টিয়ার দৌলতপুরে নুরুজ্জামান বিশ্বাস গ্রুপের এনবি অটো ব্রিকস কম্পানির একটি টয়লেট থেকে রনি আহমেদ (২৫) নামের এক  শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার আল্লারদর্গা এলাকায় ওই  কারখানার গেটে দায়িত্ব প্রাপ্ত গার্ড রুমের পাশের টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রনি অটো ব্রিকস কারখানাটির ওয়ার্কশপে কাজ করতো বলে জানিয়েছেন কারখানার অন্য শ্রমিকেরা।

দৌলতপুরে টয়লেট থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার 

দৌলতপুরে টয়লেট থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

সে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সুনাইকুন্ডি লস্করপাড়া এলাকার  আহাদ ড্রাইভারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  দুপুর ২ টার পরে  কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার সময় কারখানার গেটে দায়িত্ব প্রাপ্ত গার্ড শ্রমিকদের দেহ তল্লাশি করছিল, এসময় রনিকে তল্লাশি করে তার কাছে কারখানার কয়েকটি লোহার টুকরো পাই। পরে তাকে গার্ড রুমে আটকে রেখে উর্ধতন কতৃপক্ষকে জানালে তাকে গার্ড রুমে বসিয়ে রাখতে বলে, পরে তার সাথে কাজ করা অন্য শ্রমিকেরা তাকে কটাক্ষ করে বাজে কথা বল্লে একপর্যায়ে সে টয়লেটে যেতে চাইলে তাকে গার্ড রুমের পাশের টয়লেটে যেতে অনুমতি দেওয়া হয় পরে সে টয়লেটে গিয়ে তার পরনের প্যান্টের বেল্ট দিয়ে টয়লেটের ভ্যান্টিলেটরের সাথে পেচিয়ে আত্মহত্যা করে।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষনা করেন দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক। এবিষয়ে নুরুজ্জামান বিশ্বাস ব্রিকসের ডেপুটি জেনারেল ম্যানেজার মইনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি মিটিংয়ে আছেন পরে কথা বলবেন বলে জানান। পরে তিনি আর ফোন রিসিভ করেননি। এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আমরা মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।