টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টে গ্রুপ এ’র প্রথম এ ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়।

প্রথম ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। এরই মধ্যে টসে জিতে প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি ভারতের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। একাদশে রাখা হয়নি নাহিদ রানা ও মাহমুদউল্লাহ রিয়াদকে। ভারতের খেলা সর্বশেষ ওয়ানডের একাদশে এসেছে কেবল একটি বদল। বাদ পড়েছেন বরুণ চক্রবর্তী।

বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হার্শিত রানা, মোহাম্মদ শামি।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।