খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন ২০২৫
টাঙ্গাইলের বাসাইলেন ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (৩ জুন) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইলের করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মাইক্রোবাসটি পেছন থেকে এসে ধাক্কা দিলে মাইক্রোবাসে থাকা একই পরিবারের দুই ছেলে ও বাবার মৃত্যু হয়।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জসীম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন
খবরওয়ালা/এফএস