টাঙ্গাইলে পরিত্যক্ত কুয়া থেকে বয়স্ক মহিলার লাশ উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়িতে আনোয়ারা (৬৭) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে দেউলাবাড়ি গ্রামের একটি পরিত্যক্ত কুয়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও প্রতিবেশীরা জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে আনোয়ারা তার বাড়িতে একাই থাকতেন। তার ছেলে মো. লিটন সিলেটে চাকরি করেন এবং মেয়ে বিয়ে হয়ে যাওয়ায় তিনি একা হয়ে পড়েন। গত দুই দিন ধরে আনোয়ারা নিখোঁজ ছিলেন। তার স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে না পাওয়ায় লিটনকে খবর দেন। লিটন বাড়িতে এসে আত্মীয়-স্বজনদের নিয়ে খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি পরিত্যক্ত কুয়ার ভেতর খড়কুটো দিয়ে ঢাকা অবস্থায় তার মায়ের লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

লিটন অভিযোগ করে বলেন, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং তিনি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান জানান, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।