টাঙ্গাইলে বজ্রপাত থেকে আগুন, চার দোকান পুড়ে ছাই

টাঙ্গাইলে বজ্রপাতে আগুন লেগে একটি তুলার কারখানা ও ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

রবিবার (৫ অক্টোবর) রাতে ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের আমিনবাজারে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সূত্র জানায়, রবিবার রাতে হঠাৎ ফুলবাড়ী গ্রামের আমিনবাজারে প্রথমে তুলার কারখানায় আগুন লাগে। পরে সেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে ঘাটাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন কুমার দেবনাথ, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহত হয়নি।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।