টানা ৫ ম্যাচে মেসির জোড়া গোল

মেজর লিগ সকারে লিওনেল মেসির গোলবন্যা যেন থামছেই না। ন্যাশভিলের বিপক্ষে এবারও জোড়া গোল করলেন এই আর্জেন্টাইন মহাতারকা। আর তাতেই ইন্টার মায়ামি ২-১ ব্যবধানে তুলে নিল গুরুত্বপূর্ণ এক জয়।

ফোর্ড লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসির দুটি গোলই আসে দুই অর্ধে। প্রথম গোলটি আসে ১৭তম মিনিটে। ফাউলের পর পাওয়া ফ্রি কিক থেকে  গোলকিপারকে বোকা বানিয়ে নিচু শটে বল জালে জড়ান মেসি। ৬২তম মিনিটের গোলটি প্রতিপক্ষ গোলকিপারের উপহার। ন্যাশভিল গোলকিপার জো উইলিস এক সতীর্থের ব্যাক পাস থেকে বল পাওয়ার পর তালগোল পাকিয়ে বল তুলে দেন কাছেই দাঁড়িয়ে থাকা মেসির পায়ে। এমন সুযোগ কি তিনি মিস করেন। সহজেই জড়িয়েছেন জালে।

এ নিয়ে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করলেন মেসি। এর আগে মন্ট্রিয়ল, কলম্বাস, আবার মন্ট্রিয়ল ও নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষেও জোড়া গোল করেছিলেন তিনি। এমএলএসে এমন ধারাবাহিকতায় জোড়া গোল করার কীর্তি আগে কারও ছিল না।

এদিন ফ্রি কিক থেকে করা গোলটি মেসির ব্যক্তিগত আরেকটি অর্জনের সাক্ষ্য। এটি ছিল তার ৬৯তম ফ্রি কিক গোল, যা তাকে এই তালিকায় চতুর্থ স্থানে পৌঁছে দিয়েছে। পিছনে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্কোস আসুনসিওকে (৬৮)। সামনে আছেন জুনিনিও (৭২), রবার্তো দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।

ন্যাশভিল অবশ্য ম্যাচে একবার ফিরেছিল—৪৯তম মিনিটে হ্যানি মুখতারের গোলে সমতা ফিরিয়েছিল দলটি। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

এই জয়ে টানা ছয় ম্যাচ অপরাজিত মায়ামির পয়েন্ট দাঁড়াল ১৯ ম্যাচে ৩৮। ইস্টার্ন কনফারেন্সে তাদের অবস্থান এখন পাঁচে। অন্যদিকে ন্যাশভিল ২২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার সংগ্রহ ৪৩ পয়েন্ট (২২ ম্যাচ)।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।