টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ডু প্লেসি ভাঙলেন কোহলির রানের রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ফাফ ডু প্লেসি নিয়মিতভাবে বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলে যাচ্ছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘদিন খেলার ফলে তিনি অর্জন করেছেন অসাধারণ অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই বর্তমানে বেশ কিছু ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন ডু প্লেসি। বিরাট কোহলির অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান করার রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে টেক্সাস সুপার কিংস দলের অধিনায়ক ডু প্লেসি। সিয়াটেল ওরকাসের বিপক্ষে সম্প্রতি এক ম্যাচে ৫২ বলে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি তার দলকে ১৮৮ রানের সংগ্রহ এনে দেন। এই ইনিংসের মাধ্যমে, ডু প্লেসি অধিনায়ক হিসেবে সর্বমোট ৬,৫৬৫ রান করেছেন এবং কোহলির ৬,৫৬৪ রানকে ছাড়িয়ে গেছেন।

এর আগে কোহলি অধিনায়ক হিসেবে ৬,৫৬৪ রান করে এই রেকর্ডের মালিক ছিলেন। এখন ডু প্লেসি ছাড়িয়ে গিয়েছেন তাকে।

এছাড়া, এই তালিকায় তৃতীয় অবস্থানে আছেন ইংল্যান্ডের জেমস ভিন্স (৬,৩৫৮ রান)। ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি ৬,২৮৩ রান করে চতুর্থ স্থানে এবং রোহিত শর্মা ৬,০৬৪ রান করে পঞ্চম স্থানে রয়েছেন।

তবে, টি-টোয়েন্টিতে সব মিলিয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখনও বিরাট কোহলির দখলে। তার মোট রান ১৩,৫৪৩। অন্যদিকে, ডু প্লেসি এখন পর্যন্ত ৪২২ টি-টোয়েন্টি ম্যাচে ১১,৮৪৭ রান করেছেন।

এই রেকর্ড গড়ার মাধ্যমে ডু প্লেসি আবারও প্রমাণ করলেন, টি-টোয়েন্টির মঞ্চে তার দক্ষতা এবং নেতৃত্বের ক্ষমতা অসামান্য।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।