কক্সবাজারের টেকনাফে আশ্রয়শিবির সংলগ্ন ইটভাটার পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার লেদা ২৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলো ওই ব্লকের আব্দুল কাশেমের ছেলে নূর হাসিম (১০) এবং একই ক্যাম্পের মোহাম্মদ ইসলামের ছেলে মো. রাশেদ (৭)।
আশ্রয়শিবিরের আই ব্লকের হেড মাঝি (নেতা) গুরা মিয়া বলেন, নূর হাসিম ও মো. রাশেদ নামের দুই রোহিঙ্গা শিশু পার্শ্ববর্তী এলাকার ইটভাটার পুকুরে গোসল করতে গেলে অসতর্কতার কারণে পানিতে তলিয়ে যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, দুপুরে দুই শিশু পুকুরে গোসল করতে যায়। কোনো এক ফাঁকে তারা পানিতে পড়ে যায়। পরে আশপাশের রোহিঙ্গারা তাদের দেখতে পেয়ে উদ্ধার করে ক্যাম্পের একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবরওয়ালা/এসআর



