কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এদিন বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চলতি বছর ‘এ’ ইউনিটে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন গড়ে ৯৩ জন শিক্ষার্থী। অন্যদিকে, ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের জন্য আবেদন করেছেন ৯ হাজার ৯৫২ জন শিক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনের জন্য লড়বেন গড়ে ৪১ জন।

এর আগে ভর্তি পরীক্ষা বিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। তিনি বলেন, গুচ্ছ থেকে বের হয়ে এবার আমরা স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিচ্ছি। ভর্তি পরীক্ষা ঘিরে এরইমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করি নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে।

সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও কুমিল্লা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৩০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা। পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিটি কেন্দ্রে পরিদর্শকের ভূমিকা পালন করবেন।

শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা তুলে ধরে বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন ঠেকাতে কেন্দ্রের ভেতর সব পরীক্ষার্থীর কান, চোখ, মুখমণ্ডল ইত্যাদি চেক করা হবে। কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে প্রবেশ করতে পারবে। তবে হলে ঢুকা যাবে ৩০ মিনিট আগে থেকে। পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের পরে কোনো পরীক্ষার্থী আর কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ক্যালকুলেটর, ফোন, ঘড়ি কিংবা যেকোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষায় বসতে পারবে না শিক্ষার্থীরা। তবে হলে ব্যাগ নিয়ে ঢোকার অনুমতি থাকলেও তা হলের নির্দিষ্ট একটি কর্নারে জমা দিতে হবে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।