টেকনাফে মুক্তিপণ না দেওয়ায় শিশুকে হত্যা

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে অপহরণ হওয়া শিশু আব্দুল্লাহর (৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ জুন) সকালে লেদা খালের পানিতে ভাসমান অবস্থায় শিশুটির লাশ পাওয়া যায়।

নিহত আব্দুল্লাহ হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর ব্লক-সি/০৫ এর বাসিন্দা হামিদ হোসেনের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২১ জুন) শিশুটি নিখোঁজ হয়। পরিবার অনেক খোঁজাখুঁজি করার পরও পায়নি। পরে শিশুটির পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। অজানা একটি নম্বর থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। রবিবার সকালে নদীতে ভাসমান অবস্থায় শিশুটির লাশ পাওয়া যায়।

ওসি বলেন, ‘হয়তো মুক্তিপণ না দেওয়ায় শিশুটিকে হত্যা করা হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করছি।’

নিহত শিশুটির বাবা হামিদ হোসেন বলেন, ‘আমার কাছে ফোন করে ২০ লাখ টাকা চাওয়া হয়। কিন্তু আমি এত টাকা কোথায় পাব? টাকা দেই নাই। তাই আমার ছেলেকে হত্যা করেছে।’

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।