ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো জাবি ছাত্রীর

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফারহানা ওয়াহেদা অমি (২৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে সদর উপজেলার ফতেপুর উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অমি মেহেরপুর শহরের কাসাড়িপাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারহানা ওয়াহেদা অমি সকালে বাবার বাড়ি থেকে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি রামদাসপুর যাচ্ছিলেন। পথে ফতেপুর উত্তরপাড়া মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে অমি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, ‘নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।’

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।