ট্রাম্পের আদেশ, কাতারে কেউ আক্রমণ করলে জবাব দেবে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের গালফ অঞ্চলের দেশ কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ বুধবার (১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাহী আদেশে বলা হয়েছে, কাতারে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র এটিকে ‘নিজেদের শান্তি ও নিরাপত্তার হুমকি’ হিসেবে দেখবে এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। এতে কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে।

গত তিন সপ্তাহ আগে ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালায়, যা কাতারের ক্ষোভের কারণ হয়। এরপর সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু কাতারের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

ট্রাম্পের এ আদেশকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস-ইসরায়েলের যুদ্ধবিরতির উদ্যোগের সঙ্গে সম্পর্কিত বলা হচ্ছে। আদেশে আরও বলা হয়েছে, কাতারে কোনো বিদেশি রাষ্ট্রের আগ্রাসী হামলা হলে যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা দ্রুত ও সমন্বিত ব্যবস্থা নিশ্চিত করবেন।

কাতারে অবস্থিত আল-উদেইদ যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানঘাঁটিও নিরাপত্তার আওতায় থাকবে। এছাড়া, আন্তর্জাতিক দ্বন্দ্ব নিরসনে কাতারের মধ্যস্থতা ভূমিকাকেও গুরুত্বপূর্ণ হিসেবে স্বীকৃতি দিয়েছে হোয়াইট হাউজ।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।