ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ

বেসরকারি ইস্টার্ন ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি অপারেশনস ডিভিশনে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার-অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও-এও)’ পদে কর্মী নিয়োগে গতকাল মঙ্গলবার এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন গতকাল থেকেই শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

ব্যাংকের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার-অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও-এও)

বিভাগ: অপারেশনস ডিভিশন

পদসংখ্যা: নির্ধারিত নয়

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক মোট বেতন ব্যাংকের বর্তমান বেতনকাঠামো অনুযায়ী প্রদান করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, কর্মদক্ষতা বোনাস, চিকিৎসা খরচ ও মাতৃত্বকালীন ভাতা এবং নীতিমালা অনুযায়ী ছুটির সুবিধা।

আবেদনকারী প্রার্থীর বয়স: নির্ধারিত নয়

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

আবেদনের যোগ্যতা
* বিজনেসে স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রে সিজিপিএ–৪–এর মধ্য ৩ থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৮ মে ২০২৫।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।