ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নীলফামারীতে রেললাইন পারপারের সময় ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় প্রায় এক কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলটি টেনে নিয়ে যায় ট্রেনটি।

বুধবার (২৫ জুন) সকালে জেলা সদরের পলাশবাড়ি জ্ঞানদাস কানাইকাটা রেলঘুমটি এলাকা সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সন্তোষ (৫০) সদরের দলুয়ার চাওড়া বড়গাছা এলাকার শ্রীকাল্টুর ছেলে ও একই এলাকার শেল্টু ছেলে ভবেশ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি চিলাহাটি হয়ে ঢাকা যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে পলাশবাড়ির জ্ঞানদাশ কানইকাটা তেঁতুলতলা রেল ঘুমটিতে ওই ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। এসময় মোটরসাইকেলকে টেনেহিঁচড়ে্ প্রায় এক কিলোমিটার নিয়ে যায় ট্রেনটি। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী জানান, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। দুইজন মোটরসাইকেল আরোহী রেললাইন পারপারের সময় দুর্ঘটনাটি ঘটে। এসময় প্রায় এক কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলটি টেনে নিয়ে যায় ট্রেনটি। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।