‘ট্র্যাজেডি কুইন’ মীনা কুমারীর বায়োপিকে কিয়ারা আদভানি!

বলিউডের ‘ট্র্যাজেডি কুইন’ মীনা কুমারীকে নিয়ে সিদ্ধার্থ পি মালহোত্রা বানাবেন বায়োপিক। আর এই বায়োপিকে মূল চরিত্রে অভিনয় করবেন কিয়ারা আদভানি!   

জানা গেছে, বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী অডিশন দিয়েছেন এই চরিত্রের জন্য। তবে এই প্রজেক্টের সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে যে, পরিচালক-প্রযোজক কিংবদন্তি মীনা কুমারী চরিত্রে অভিনয় করার জন্য কিয়ারাকে যোগ্য মনে করছেন। তাদের বিশ্বাস, চরিত্রের আবেগগত গভীরতা এবং সৌন্দর্যের কারণে কিয়ারা এই আইকনিক চরিত্রের জন্য উপযুক্ত।

এরইমধ্যে কিয়ারা স্ক্রিপ্ট শুনেছেন এবং তিনি এটি পছন্দ করেছেন। তবে এখনও তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। সব ঠিকঠাক থাকলে গর্ভাবস্থার পর এটি হতে যাচ্ছে কিয়ারার প্রথম সিনেমা।  

সম্প্রতি মুক্তির অপেক্ষায় আছে কিয়ারা আদভানির সিনেমা ‘ওয়ার ২’। এখানে তিনি হৃতিক রোশনের সঙ্গে পর্দা শেয়ার করেছেন। এছাড়াও যশরাজ ফিল্মসের ‘টক্সিক’ সিনেমায় কাজ শেষ করেছেন তিনি। এই দু’টি সিনেমা ছাড়াও ‘শক্তি শালিনী’ ও ‘ধুম ৪’ সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।