ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হবে।
এরই মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা আরবি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিদওয়ান মানসুর। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে রিদওয়ান জানান, তিনি উক্ত পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করছেন এবং একই সঙ্গে মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদকে পূর্ণ সমর্থন দিয়েছেন।
তিনি লেখেন, “আমি কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করছি এবং ওই পদে মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ ভাইকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।”
খবরওয়ালা/আশ



