ডাকসুর ভোট চাইতে ঢাবি শিক্ষার্থীর নানির বাড়ি বেরোবি ছাত্রদলের আহ্বায়ক!

ডাকসু নির্বাচনে ভোটারদের কাছে অযাচিত ভোট চেয়ে খুলনার এক ছাত্রদল নেতা বহিষ্কার হওয়ার পর বেরোবি ছাত্রদলের আহ্বায়ক আলাআমিনেরও একটি ভিডিও ভাইরাল হয়। 

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ও রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আলাআমিন তার নেতা কর্মীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোয়ার নামের একজন  শিক্ষার্থীর নানির বাড়ি ভোট চাইতে  গিয়ে  হাজির হন। 

ভিডিওতে দেখা যায়, সেখানে পৌঁছেছে সে শিক্ষার্থীকে ফোন করে বেরোবি ছাত্রদল নেতা আলআমিন তার নানির সাথে কথা বলার জন্য অনুরোধ করেন।  তার নানি মনোয়ার নামের ঢাবির ঐ শিক্ষার্থীকে বলছেন, “ও ভাই, ওটি বলে ভোট হবি, তোমার মাস্টার আইছে,  কাক দিবার কয়, তাকে এলা ভোটটা দাও”। 

এ সময় আলআমিন আবার ফোনটা তার হাতে নিয়ে ওই শিক্ষার্থীকে বলেন “মনোয়ার, তোমাকে তো বেশি কিছু বলতে হবেনা,  আমাদের প্যানেলের দিকে দেখবা তুমি। এরপর আলাআমিন ঐ শিক্ষার্থীর মামার সাথেও কথা বলতে বলেন।

তার মামা বলেন,”শোনো, বাংলা কথা জিড়া, বিএনপি’র প্যানেল যেটা, হামরাও বিএনপি করি, হামারই ভোট যদি অন্য দিকে যায় তাহলে মান ইজ্জতের ব্যাপার আছে, হামারই দল ঠকলেও একটা মান ইজ্জতের ব্যাপার আছে । আবিদুর প্যানেলে ভোট দিবা

এসময় আলআমিন ফোন হাতে নিয়ে আবার বলেন, মনোয়ার, তোমার বন্ধু বান্ধব যারা আছে ব্যাচমেটদের সবাইকে একটু দেখিও। এ ভিড়িও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। 

আল আমিনের ফেইসবুকে পোস্ট করা ওই ভিডিও মুহুর্তে ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে খুলনায় একই ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার হলে দ্রুতই ভিডিওটা ফেইসবুক থেকে ডিলিট করে দেন আলআমিন। 

উল্লেখ্য, এই বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আলাআমিনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।