ডিএমপির ছয় ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই বদলির কার্যক্রম সম্পন্ন হয়। আজ শনিবার (১৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য জানায়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন—ডিএমপির উত্তর বিভাগের মো. আখিউল ইসলামকে ওয়ারী বিভাগে, ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের (ইন্টারনাল ওভারসাইট অ্যান্ড অ্যাডমিন) মো. মোস্তাফিজুর রহমানকে সিটিটিসিতে, এবং ট্রাফিক-মতিঝিল বিভাগের পরিত্রান তালুকদারকে ট্রাফিক-মিরপুর বিভাগে।

এছাড়া সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের মো. বকুল হোসেনকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে, ট্রাফিক-মিরপুর বিভাগের ইমরানুল ইসলামকে ট্রাফিক-মতিঝিল বিভাগে, এবং ট্রাফিক-অ্যাডমিনের শারমিন আকতার চুমকিকে পিওএম-পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।

খবরওয়ালা/এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।